বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি ও তার সুস্থতা কামনায় সাদুল্লাপুরে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করেন গাইবান্ধা জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।
তার নিজ বাড়ি ভাতগ্রাম ইউনিয়নের খোদাবকস গ্রামে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাওলানা মো. আব্দুর রউফ, কাজল মিয়া, সাংবাদিক মোস্তফা রহমান, উপজেলা যুব দলের আহবায়ক মাইদুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন মিয়া, কৃষক দলের আহবায়ক শফিয়াজ্জামানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মাহফিলে দোয়া পাঠ করেন মাওলানা হাফেজ মো. মিজানুর রহমান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 



















