বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে কমিউনিস্ট পার্টির একাদশ সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সুন্দরগঞ্জ উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় সুন্দরগঞ্জ বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির প্রবীণ সদস্য কৃষক নেতা সুভাষ শাহ রায়। সুন্দরগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি নুরে আলম মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কমরেড আব্দুস সামাদ, অজিত কুমার রায়, আমিনুল ইসলাম পিপুল, কমরেড খয়বর হোসেন, বাদশা মিয়া, আমীর হামজা প্রমুখ। বক্তারা বলেন, দেশ আজ গভীর সংকটে নিপতিত। গণতন্ত্র, ভোটাধিকার নির্বাসিত, চলছে বিচারহীনতার সংস্কৃতি, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবচেয়ে গভীর সংকটে দেশ। সেই সাথে বক্তারা পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ পার্টির নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে লাল পতাকা সজ্জিত একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেষে আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও আমিনুল ইসলাম পিপুলকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি নির্বাচন করা হয়।

প্রকাশের সময়: ০৫:২৮:৪০ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১