শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে জোরপুর্বক জমি দখলের চেষ্ঠা

রংপুরের পীরগঞ্জে ভূমিদস্যুর একটি সংঘবব্ধ দল কর্তৃক ক্রয়কৃত জমি জোড়পুর্বক জবরদখলের চেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। থানায় অভিযোগ করায় ভুক্তভোগিকে প্রানণাশের হুমকি দেয়া হচ্ছে, ফলে আক্রান্ত পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনাটি ঘটেছে উপজেলার পাঁচগাছী ইউনিয়নের আমোদপুর গ্রামে। এলাকাবাসী ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়-উক্ত গ্রামের মৃত হেমাতুল্ল্যাহ্ সরকারের পুত্র আব্দুল হালিম মিয়া প্রায় ১ যুগ ধরে একই গ্রামের আদিবাসী খিতিশ চন্দ্র উড়াও এর নিকট আমোদপুর মৌজায় ১৯৮ জিএল নং, ১৮৫ খতিয়ান, ৯৪৮/৩০৪ দাগে মোট ৪৬ শতক জমি ক্রয়সূত্রে শান্তিপূর্ন পরিবেশে ভোগদখল করে চাষাবাদ করে আসছে। উক্তজমি বেশকিছুদিন ধরে একই এলাকার ভূমিদস্যু বাহিনীর সক্রিয় সদস্য আমোদপুর গ্রামের বাবু মিয়ার পুত্র সাবেক ইউপি সদস্য লাকু মিয়া (৩০), আফছার আলীর পুত্র জালাল উদ্দিন (৩৫), জাহাঙ্গীরাবাদ গ্রামের মৃত মমতাজের পুত্র নজরুল মিয়া (৪৮) এবং এনায়েতপুর গ্রামের সাদা মিয়া (৪৫) উক্ত জমি জোর পুর্বক দখল করবে মর্মে হালিম মিয়াকে হুমকি দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে গত ২৯ নভেম্বর বেলা আনুমাকি ১২টায় অভিযুক্ত ব্যাক্তিগং সংঘবব্ধ হয়ে উক্ত জমি জোর পুর্বক সীমানা নির্ধারন করে দখলের চেষ্ঠা চালায়। এতে হালিম মিয়াসহ গ্রামের লোকজন বাধা দিলে অবস্থা বেগতিক দেখে ভূমিদস্যুর সংঘবব্ধ দলটি সটকে পড়ে। পরে আবার উক্ত জমি দখল করবে মর্মে বারংবার হুমকি দিয়ে আসছে এ চক্রটি। পরে বিষয়টি নিয়ে গত ৭ ডিসেম্বর/২১ইং তারিখে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ করেন হালিম মিয়া। অভিযোগের বিষয়টি জানতে পেরে এ চক্রটি হালিম মিয়াসহ তার পরিবারের সদস্যদের প্রকশ্যে হত্যাসহ গুমের হুমকি দিচ্ছে বলে জানায় হালিম মিয়া। ফলে আক্রান্ত হালিমসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভূগছেন। উল্লেখ্য সরেজমিনে বিষয়টি জানতে গিয়ে এলাকাবাসী কর্তৃক জানা যায়-এ চক্রটি ইতিপূর্বেও এলাকার একাধিক ব্যাক্তির জমি জোর পূর্বক দখল করে ভোগদখল করছে। এমন কি তাদের বিরুদ্ধে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গলাকেটে মানুষ হত্যার মামলা রয়েছে। এ কারনেই এলাকায় অভিযুক্ত নজরুলের নাম হয়েছে গলাকাটা নজরুল এবং সাদমিয়ার নাম হয়েছে গলাকাটা সাদা।

এ ব্যাপারে অভিযুক্ত ব্যাক্তিদের সাথে কথা হলে তারা বলেন-আমরাও আদিবাসী খিতিশ বাবুর নিকট উক্ত জমি কিনে নিয়েছি। আজ হউক আর কাল হউক উক্ত জমি আমরা দখল করব।

অপরদিকে পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সরেস চন্দ্রের সাথে কথাহলে তিনি বলেন-হ্যা জোর পুর্বক জমি দখলের চেষ্টার একটি অভিযোগ পেয়েছিলাম এবং অভিযুক্তদের ডেকে আইনশৃংখলা বিনষ্ট না করার জন্য হুশিয়ার করেছি। এর পরেও কোন বিশৃংখলার সৃষ্টি করলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

পীরগঞ্জে জোরপুর্বক জমি দখলের চেষ্ঠা

প্রকাশের সময়: ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১