বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জের ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন পাকাঘর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার অসচ্ছল ১২ জন বীর মুক্তিযোদ্ধা পাচ্ছেন সরকারি পাকাঘর। এ কাজে ব্যয় হবে ১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের প্রয়াত বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পরিবারের জন্য বরাদ্দকৃত আবাসন নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, ঠিকাদার রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড বাবলু মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সন্তান এম.এ মতিন পারভেজ রিপন প্রমূখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, ১ম দফায় ১২টি আবাসন নির্মাণ কাজে ব্যয় হবে ১ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা। গাইবান্ধার ঠিকাদারী প্রতিষ্ঠান রকিব ট্রেডাস আবাসন নির্মাণ প্রকল্পের কাজ করছে। আগামি ৭৫ দিনের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।

প্রকাশের সময়: ০৮:১০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১