সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মেম্বর প্রার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এ নির্বাচনের হরিরামপুর ইউপির সদস্য পদপ্রার্থী শাহারুল ইসলাম পরাজিত হয়। এই নির্বাচনী জেরে বিজয়ী সদস্য ফিরোজ কবিরের মিছিল থেকে শাহারুলের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, বিজয়ী সদস্য ফিরোজ কবিরের আনন্দ মিছিল থেকে তার কর্মী-সমর্থকরা শাহারুলকে একা পেয়ে কিলঘুসি ও লাঠিসোডা দিয়ে কোপাতে থাকে। এসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এরপর অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে নেওয়া হলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এ বিষয়ে ফিরোজ কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার হোসেন জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

জনপ্রিয়

কামারপাড়া ইউপির চেয়ারম্যান পদে আগ্রহী শহিদুল ইসলাম সোনা

গোবিন্দগঞ্জে মেম্বর প্রার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশের সময়: ১০:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১