মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালির সড়ক দুর্ঘটনায় গোবিন্দগঞ্জে লাশ হয়ে ফিরল বিপ্লব

ইতালির সড়ক দুর্ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাশ হয়ে ফিরল বিপ্লব সরকার নামের এক যিবক।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে গোবিন্দগঞ্জে পৃথক দুটি জানাযা শেষে দরবস্ত ইউনিয়নে বিশুবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে বুধবার তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাছে।
নিহতের স্বজনরা জানায়, গত ৪ ডিসেম্বর সন্ধ্যার পর ইতালির মোনফালকোনে নামক শহরে এক সড়ক দূর্ঘটনায় মারা যায় বিপ্লব সরকার। এ তথ্য জানার পর পরিবারের পক্ষ থেকে নিহতের মরদেহ গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশ থেকে যাবতীয় ডকুমেন্ট পাঠানোর পর ইতালি সরকারের বিভিন্ন নিয়ম প্রক্রিয়া শেষে তার মরদেহের ছাড়পত্র প্রদান করে।
ছাড়পত্র পাবার পর গতকাল বুধবার ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নিহতের লাশবাহী কফিনটি গ্রহণ করেছে পরিবার। এ রাতে সড়ক পথে মরদেহ গোবিন্দগঞ্জ ফিরেছে।
জানা গেছে,বিপ্লব সরকার গত ৯ বছর ধরে ইতালির মোনফালকোনে শহরের এক প্রইভেট কোম্পানিতে চাকুরি করতেন।বিপ্লব সরকার গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ঘোষপাড়া মহল্লার বয়েজ উদ্দীনের ছেলে।
জনপ্রিয়

চিরিরবন্দরে ৪ মাদকসেবীর কারাদন্ড-জরিমানা  

ইতালির সড়ক দুর্ঘটনায় গোবিন্দগঞ্জে লাশ হয়ে ফিরল বিপ্লব

প্রকাশের সময়: ০২:৫৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১