গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ শতাধিক দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনীর একটি দল।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সুন্দরগঞ্জের অসহায় মানুষদের হাতে ওইসব কম্বল তুলে দেওয়া হয়।
জানা যায়, উত্তরের জেলা গাইবান্ধায় গত এক সপ্তাহ ধরে জেঁকে বসেছে শীত। এই শীতের কবলে গরীব মানুষেরা কাহিল হয়ে পড়ে। এসব মানুষদের শীত নিবারণের জন্য সেনাবাহিনীর এক পরিদর্শন দল অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে।
সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর অঞ্চল পরিদর্শনকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে অসহায় ও দুস্থ ৪ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















