বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে হেলপারের মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে মাটিবাহী ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রিয়াদ আহমেদ (১৭) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। এ দূর্ঘটনাটি বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলসিপুর গ্রামে ঘটেছে। মৃত রিহান ওই গ্রামের রাজু আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিত্যদিনের ন্যায় রিয়াদ আহমেদ ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ করছিল। ইটভাটার মাটি পরিবহনের সময় রিয়াদ আহমেদ ওই ট্রাক্টর থেকে নামার জন্য চালককে জানায়। এসময় চালক ট্রাক্টরের গতি কমালে রিয়াদ আহমেদ গাড়ি থেকে লাফ দেয়। সময়মতো লাফ দেয়ার স্থান থেকে সরতে না পারায় রিয়াদ ট্রাক্টরের পিছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল পূর্বক পরিবারের আবেদনের প্রেক্ষিতে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

প্রকাশের সময়: ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১