ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপিতে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এ নির্বাচনে আওয়ামীলীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় প্রার্থিতা চুড়ান্ত করা হয়।
রোববার (২ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে নৌকা প্রতীক প্রার্থীদের তথ্য নিশ্চিত করেছে।
নৌকার প্রার্থীরা হলেন, রসুলপুর ইউনিয়নে আব্দুর গফুর মিয়া, নলডাঙ্গা ইউনিয়নে শাহরিয়ার ইসলাম, দামোদরপুর ইউনিয়নে রফিকুল ইসলাম মণ্ডল, ফরিদপুর ইউনিয়নে নুর আজম মণ্ডল, ধাপেরহাট ইউনিয়নে শফিকুল কবির মিন্টু, ইদিলপুর ইউনিয়নে শাহারুল ইসলাম, ভাতগ্রাম ইউনিয়নে নাজমুল হাসান সুমন ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে সাজ্জাদ হোসেন তালুকদার।
সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান জানান, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ৩ জানুয়ারি, যাচাই-বাছাই ৬ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৩ জানুয়ারি ও ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 


















