বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিপিবি’র গোবিন্দগঞ্জ উপজেলা সম্মেলন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ জানুয়ারি) বেলা ১২টায় অশোক ভবনে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি এ্যাড. শাহাদাত হোসেন লাকু। উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য সুপ্রিয়া দেব, জেলা কমিটির সদস্য যজ্ঞেশ্বর বর্মন। গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, আল মামুন মোবারক, রঞ্জু মিয়া, প্রভাষ চন্দ্র, হাজী নুরুল ইসলাম, গণেশ মুরমু, এমদাদুল হক প্রমুখ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মতিন মোল্লা।

পরে বার্নাবাস টুডুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন, সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন ও আলোচনা, রাজনৈতিক প্রস্তাবের উপর আলোচনা শেষে কমরেড অশোক আগরওয়ালাকে সভাপতি, আল-মামুন মোবারককে সাধারণ সম্পাদক ও রঞ্জু মিয়াকে সহ সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের গোবিন্দগঞ্জ উপজেলা কমিটি নির্বাচন করা হয়।

সিপিবি’র গোবিন্দগঞ্জ উপজেলা সম্মেলন

প্রকাশের সময়: ০৪:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২