পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজের উদ্যোগে এক হাজার শীতার্ত অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার দুপুরে সেলন্দা উচ্চ বিদ্যালয় মাঠে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ শামসুল হক টুকু এমপি প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ’লীগের সিনিঃ সহ সভাপতি হাসান আলী খাঁন, উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেলা রানা খোকন, সেলিমা সুলতানা শিলা,ইউনিয়ন আ’লীগ নেতা শাহজাহান আলী, আল মামুন মন্ত্রী, ছরোয়ার জাহান,ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদসহ যুবলীগ, ছাত্রলীগ নেতা কর্মীরা।
করেসপন্ডেন্ট, সাঁথিয়া (পাবনা) 


















