বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাকিমপুরে বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু শিবির 

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহির উদ্দিন এন,এস ফাউন্ডেশনের উদ্যোগে ও জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের সহায়তায় বিনা মূল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ বাসুদেবপুর গ্রামে এই চক্ষু শিবিরের উদ্বোধণ করেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী।
জয়পুরহাট খনজনপুর মিশন চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসক দেলোয়ার হোসেন বিনামুল্যে শতাধিক রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা সহ চিকিৎসা পরামর্শ দেন। এসময় ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়। আগামী ৬ জানুয়ারী তাদের বিনামুল্যে এই অপারেশন করা হবে।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, হাতের কাছে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়ে এলাকার দুস্থ, গরীব ও অসহায় মানুষেরা খুব খুশী হয়েছেন। এই ধারা অব্যাহত রাখা হবে।

এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা. আলতাফ হোসেন, যুগান্তরের হাকিমপুর প্রতিনিধি আব্দুল আজিজ, সাংবাদিক মোসলেম উদ্দীন ও  লুৎফর রহমান।

প্রকাশের সময়: ০৬:৩০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২