বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ৭৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৬৪৭ জনের মনোনয়নপত্র দাখিল

ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচনে ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউনিয়নে অনুষ্ঠিত হবে নির্বাচন। তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন পর্যন্ত চেয়ারম্যানে পদে ৭৩ জন, মহিলা সংরক্ষিত পদে ১৫১ জন ও সাধারণ সদস্য পদে ৪২৩ জনসহ মোট ৬৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা করেছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

জানা যায়, উপজেলার, রসুলপুর, নলডাঙ্গা, দামোদরপুর, ফরিদপুর, ধাপেরহাট, ভাতগ্রাম, ইদিলপুর ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারি ইভিএমর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ওইসব ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৭৩ জনের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগের ৮ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ২ জন, জাতীয় পার্টির ৭ জন, জাসদের ১ জন, জাকের পার্টির ২ জন ও  স্বতন্ত্র প্রার্থী ৫৩ জন রয়েছে। এছাড়া মহিলা সংরক্ষিত পদে ১৫১ জন ও সাধারণ সদস্য পদে ৪২৩ জনসহ মোট ৬৪৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করে।

উপজেলার ৮ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন। এর মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪১ জন ও নারী ভোটার ৮৬ হাজার ৫৩১ জন তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ৬ জানুয়ারি, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৩ জানুয়ারি ও  ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল ধরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রকাশের সময়: ০৬:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২