বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লাল সোয়েটারে হাসি ফুটেছে এতিম শিশুদের

শীতে কাঁপছে গাইবান্ধার মানুষ। এ দুর্যোগ থেকে রেহাই পেতে ছিন্নমূলরা শীতবস্ত্রের সন্ধানে ছুটছে এদিক-সেদিক। কোন স্থানে কম্বল বিতরণের খবর কানে পড়লে সেখানেই ঢল নামছে তাদের। এরই মধ্যে গোবিন্দগঞ্জের এতিম শিশুদের মাঝে দেওয়া হয় লাল রঙের সোয়েটার। এ সোয়েটার পেয়ে হাসি ফুটেছে শিশুদের।

মঙ্গলবার (৪ জানুয়ারি) গোবিন্দগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে  বিশ্বনাথপুর হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে সোয়েটার ও কম্বল বিতরণ করা হয়।

এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে ৪ মাদকসেবীর কারাদন্ড-জরিমানা  

লাল সোয়েটারে হাসি ফুটেছে এতিম শিশুদের

প্রকাশের সময়: ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২