গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেছেন, সাধারণ ভোটাররা যেন নির্বিঘ্নে সুষ্ঠ-শান্তিপূর্ন পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকিারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে।
পঞ্চম ধাপে গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলার ফুলছড়ি থানা পুলিশের আয়োজনে নাপিতের হাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ সকালে আয়োজিত এ প্যারেডে ব্রিফিং এ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জ, আনসার ভিডিপি অফিসার সহ এতে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তৌহিদুল ইসলাম আরও বলেন, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত করতে নির্বাচন কমিশনকে সহায়তা করা আমাদের প্রধান কর্তব্য। যাতে কোন দাবি ছাড়াই নির্বাচনের ফলাফল জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য হয়, সেটি বিবেচনা করে কাজ করা হচ্ছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলী সভাপতিত্ব এ অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, অফিসার ইনচার্জ, আনসার ভিডিপি অফিসারসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা উপস্থিত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















