ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় আবু তাহের (৩৫) নামের এক যুবক নিহত হয়।
বুধবার (৫ জানুয়ারি) বিকেলে ৩ টার দিকে উপজেলার জুমারবাড়ী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্রের বাহিরে এ ঘটনা ঘটে। নিহত আবু তাহের মামুদপুর গ্রামের ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোটগ্রহণ চলাকালে মেম্বর প্রার্থী আইজাল মিয়া ও মেম্বর প্রার্থী রাসেল আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আবু তাহের নিহত হয়।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনাটি লোকমুখে শুনেছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















