কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে রাজীবপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মিরন মোঃ ইলিয়াস(ঘোড়া) , কোদালকাটি ইউনিয়নে হুমায়ুন কবীর ছক্কু (নৌকা) ও মোহনগঞ্জ ইউনিয়নে আনোয়ার হোসেন(লাঙ্গল) জয়লাভ করেছে।
উপজেলার ৩ টি ইউনিয়নের দুটি ইউনিয়নেই নৌকার প্রার্থীরা হেরেছে।
রাজীবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা এস এম সাইফুর রহমান মধ্যরাতে এই ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে নজরুল ইসলাম(নৌকা),যাদুর চর ইউনিয়নে সরবেশ আলী(ঘোড়া) ও রৌমারী সদর ইউনিয়নে আঃ রাজ্জাক (ঘোড়া) বিজয়ী হয়েছেন।
রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন।
৫ম ধাপে ৫ জানুয়ারী অনুষ্ঠিত রাজীবপুর ও রৌমারী উপজেলার ৬ টি ইউপি নির্বাচনে মাত্র দুটিতে নৌকা প্রাতীকের প্রার্থী বিজয়ী হয়েছে।চারটিতেই হেরেছে নৌকা প্রার্থীরা।
রুহুল আমিন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজীবপুর (কুড়িগ্রাম) 


















