বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নের নব-নির্বাচিত পুরুষ ও নারী সদস্যদের বৃহস্পতিবার (৬ জানু:) শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উপজেলা অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, সহকারী কমিশনার (ভ’মি) মহসিয়া তাবাসসুম, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 


















