বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে ১২ ইউপির ৮টিতে নৌকার ভরাডুবি

পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিনাজপুরের চিরিরবন্দরে নৌকার ভরাডুবি হয়েছে। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ ৪, বিএনপি সমর্থিত স্বতন্ত্র ৪ এবং আওয়ামী লীগের বিদ্রোহী ৩ ও একজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। উপজেলার সাতনালা ইউনিয়নে লাঙ্গল প্রতিক নিয়ে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ওই প্রার্থী।

নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- ১নং নশরতপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. আব্দুল ওহাব বিএসসি অটোরিকশা প্রতিকে ৪ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  স্বতন্ত্র (বিএনপি) সাবেক চেয়ারম্যান মো. নুর-এ-আলম সিদ্দিকী নয়ন মোটরসাইকেল প্রতিকে ৪হাজার ৬২০ হাজার ভোট পেয়েছেন। ২নং সাতনালা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) বর্তমান চেয়ারম্যান মো. এনামুল হক শাহ আনারস প্রতিকে ৫ হাজার ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  জামায়াতের মোহাম্মদ আলী জিন্নাহ মোটরসাইকেল প্রতিকে ৪ হাজার ৪৮৮ ভোট পেয়েছেন। ৩নং ফতেজংপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নূর মোহাম্মদ লুনার নৌকা প্রতিকে ৮ হাজার ৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. মাসুদ রানা মোটরসাইকেল প্রতিকে ৬ হাজার ১৯০ ভোট পেয়েছেন। ৪নং ঈসবপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবু হায়দার লিটন নৌকা প্রতিকে ৫ হাজার ৮৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  মো. শফিকুল ইসলাম লিটন আনারস প্রতিকে ৪ হাজার ৬৩৫ ভোট পেয়েছেন। ৫নং আব্দুলপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ্ আনারস প্রতিকে ৯ হাজার ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  মো. মোকলেছুর রহমান নৌকা প্রতিকে ৮ হাজার ৫৮ ভোট পেয়েছেন। ৬নং অমরপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী মো. ইকবাল হোসেন কাজী মোটরসাইকেল প্রতিকে ৬ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  বর্তমান চেয়ারম্যান মো. হেলাল সরকার নৌকা প্রতিকে ৫ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন। ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী কেন্দ্রীয় ছাত্রলীগের মো. আব্দুর রহিম মোটরসাইকেল প্রতিকে ৮ হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটকম প্রতিদ্ব›িদ্ব বর্তমান চেয়ারম্যান মো. হাসিবুল হাসান নৌকা প্রতিকে ৮ হাজার ৪০১ ভোট পেয়েছেন।

৮নং সাঁইতাড়া ইউনিয়নে সন্তোষ কুমার রায় নৌকা প্রতিকে ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) বর্তমান চেয়ারম্যান মো. মোকারম হোসেন শাহ্ আনারস প্রতিকে ৫ হাজার ১৭১ ভোট পেয়েছেন। ৯নং ভিয়াইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (বিএনপি) মো. আব্দুর রাজ্জাক শাহ্ চশমা প্রতিকে ৯ হাজার ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  বর্তমান চেয়ারম্যান নরেন্দ্র নাথ রায় নৌকা প্রতিকে ৬ হাজার ৭৯ ভোট পেয়েছেন। ১০নং পুনট্টি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. নূর-এ কামাল নৌকা প্রতিকে ৯ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা আনারস প্রতিকে ৭ হাজার ৭৬৮ ভোট পেয়েছেন। ১১নং তেঁতুলিয়া ইউনিয়নে (বিএনপি) স্বতন্ত্র মো. আজগার আলী আনারস প্রতিকে ৪ হাজার ৯৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  দীর্ঘ ২০ বছরের বর্তমান চেয়ারম্যান সুনীল কুমার সাহা নৌকা প্রতিকে ৪ হাজার ৬০০ ভোট পেয়েছেন। ১২নং আলোকডিহি ইউনিয়নে স্বতন্ত্র মো. তাজউদ্দিন হোসেন শাহ্ আনারস প্রতিকে ৩ হাজার ৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি  মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা শাখার সভাপতি মীর্জা লিয়াকত আলী বেগ (লিটন) মোটরসাইকেল প্রতিকে ৩ হাজার ৫৬৯ ভোট পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার আলহাজ্ব আব্দুল মালেক তথ্য নিশ্চিত করে জানান, ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৮০৪ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৬০৮ জন পোলিং অফিসার এ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলায় নির্বাচন শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭২৯ জন পুলিশ ও ১ হাজার ৮৫৩ জন আনসার নিয়োজিত ছিলেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে ৪ মাদকসেবীর কারাদন্ড-জরিমানা  

চিরিরবন্দরে ১২ ইউপির ৮টিতে নৌকার ভরাডুবি

প্রকাশের সময়: ০৭:০৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জানুয়ারী ২০২২