চিরায়িত গ্রামবাংলার প্রাচীন খেলাধুলার মধ্যে অন্যতম খেলা ঘোড় দৌড়। কালেরগর্ভে সেটি হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্যকে ধরে রাখতে গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতিযোগিতা হয় ঘোড় দৌড়। আর এ খেলার খবর শুনে মাঠে ভিড় করতে থাকে উৎসুক জনতা। দর্শনার্থীদের তিল ধারণেরই ঠাঁই ছিলো না।
রোববার (৯ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু এ খেলার আয়োজন করে।
স্থানীয় সাইনদহ গ্রামে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা বিভিন্ন এলাকা থেকে ১০ টি ঘোড় সোয়ারি খেলায় অংশ নেয়। এসময় শিশু, বৃদ্ধ, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ ঘোড় দৌড় উপভোগ করতে ভিড় জমায়।
খেলা দেখতে আসা আনোয়ারুল ইসলামসহ আরও অনেকে বলেন, ঘোড় দৌড় প্রতিযোগিতা একটি প্রাচীন ঐতিহ্য। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ভুলেই গিয়েছিল যে ঘোড় দৌড় প্রতিযোগিতা হয়। আজকে যারা এ ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই।
আয়োজক কমিটির প্রধান চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, প্রতিযোগিদের ২টি ভাগে ভাগ করা হয়েছে। বড় ঘোড়াগুলোকে এক ভাগ ও ছোট ঘোড়াগুলোকে আরেক ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে বিজয়ী প্রত্যেককে একটি করে ছাগল পুরস্কার দেওয়া হয়।
তিনি আরও বলেন, আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ঘোড় দৌড় খেলাসহ অনেক খেলাই হারিয়ে যেতে বসেছে। তাই এ ঐতিহ্যকে ধরে রাখতে আমরা এ খেলার আয়োজন করেছি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















