বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আলোচনা সভা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনুষ্ঠিত হবে ৮টি ইউনিয়নে নির্বাচন।  আগামী ৩১ জানুয়ারি এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীক প্রার্থীদের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খোর্দ্দ কোমরপুর ইউনিয়নে এ সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদারের নির্বাচনী প্রস্তুতি সভা স্থানীয় খোর্দ্দ কোমরপুর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে অনুষ্ঠিত হয়।

সাদুল্লাপুর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রেহেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, উপদেষ্টা সদস্য মকবুলার রহমান, আওয়ামী যুবলীগের সভাপতি শাহ মো. ফজলুল হক রানা, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, বনগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ রায়হানুল হক রবার্ট, খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের নৌকা প্রতীক প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের সকল সেক্টরসহ সাধারণ মানুষের জীবন মানোন্নয়ন হয়েছে। তাই নৌকা প্রতীকের কোন বিকল্প নেই। এলাকার উন্নয়ন আরও বেগমবান করতে খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদ হোসেন তালুকদাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এ লক্ষ্যে ইউনিয়নবাসীকে নৌকা মার্কার পক্ষে কাজ করার আহবান জানানো হয়।

প্রকাশের সময়: ১২:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২