জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল তার পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
এর আগে ১০ সেপ্টেম্বর সংগঠনটির জেলা শাখার সভাপতি/সম্পাদকের বরাবরে এই পদত্যাগপত্র দাখিল করা হয়।
এ বিষয়ে হাফিজার রহমান বাদল বলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখায় আমি দীর্ঘদিন যাবত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এমতাবস্থায় আমার শারিরীক ও পারিবারিক সমস্যার কারণে ওই পদ থেকে পদত্যাগসহ সাংগঠনিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















