রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বিনামূল্যে ৩৪০ জন কৃষক পেলেন প্রণোদনা 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩৪০ জন কৃষকে মাসকলাই, পিঁয়াজের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।
বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির।
বক্তব্য দেন উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সাদেক হোসেন ও  উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোখলেছুর রহমান ও সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. শাজাহান মিয়াসহ অনেকে। পরে কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের এ ধরনের চাষাবাদে উদ্বুদ্ধ করতে এ কৃষি প্রণোদনা দেয়া হয়। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৩৪০ জন কৃষককে দেয়া হয়েছে। প্রত্যেককে এক বিঘা জমি চাষাবাদে সারও দেয়া হয়েছে।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে বিনামূল্যে ৩৪০ জন কৃষক পেলেন প্রণোদনা 

প্রকাশের সময়: ০৯:১৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪