সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

গোপালগঞ্জে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর গাড়িবহরে হামলায় শওকত আলী দিদার নামে এক নেতা নিহত হয়েছেন। এরই প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে জেলা বিএনপির অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

শহর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় ও সদর থানার আহবায়ক সোহেব হক্কাকীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্য বক্তব্য দেন, বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ বাবু, মোশররফ হোসেন বাবু, বিএনপির সদর উপজেলা ভারপ্রাপ্ত আহবায়ক মোশেদ হাবীব সোহেল, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন, সাধারন সম্পাদক শাহজালাল সরকার খোকন, সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, গোলাম আযম, সাইফুল, ইমতিয়াজ আহমেদ রনি, ফরহাদ হোসেন বিপুল কুমার দাস প্রমুখ।

বক্তারা বলেন, স্বৈরা শাসকের দোসরা এখনো দেশে থেকে নৃশংস হত্যা কান্ড ও দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে যাচ্ছে। গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার নিজ বাড়ি টুঙ্গিপাড়ায় যান। এ উপলক্ষে ঘোনাপাড়া এলাকায় পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এস এম জিলানী বিকেল ৩টায় জেলা শহরের বেদগ্রাম এলাকায় পথসভা শেষ করে ৪টার দিকে ঘোনাপাড়ার উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে রওনা হন। গাড়িবহরটি ঘোনাপাড়ায় পৌঁছালে আওয়ামীলগের সন্ত্রাসী বাহিনীরা হামলা চালিয়ে কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদারকে হত্যা করেন। হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।

জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ

প্রকাশের সময়: ০৪:০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪