মো. রাশেদুল ইসলাম বাবু সভাপতি, মো. পাভেল মিয়া সাধারণ সম্পাদক ও মো. ফেরদৌস আলমকে সাংগঠনিক সম্পাদক করে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টিভস এসোসিয়েশন এর সংগঠন “ফারিয়া বামনডাঙ্গা”র কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে বামনডাঙ্গা বন্দরে অস্থায়ী কার্যালয়ে ফারিয়ার আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এ্যালবিয়ন আর এক্স ফার্মার আঞ্চলিক ম্যানেজার মোঃ নওশাদ আলী।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা ম্যানেজার ফোরামের সভাপতি মো. আশরাফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার মো. রবিউল ইসলাম।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সদর ফারিয়ার সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. সাজু মিয়া ও উপজেলা বি.সি.ডি.এস’র সভাপতি এস.এম সদরুল ইসলাম।
এ-সময় আরও বক্তব্য দেন জেলা ম্যানেজার ফোরামের সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রব্বানী ও ফারিয়া বামনডাঙ্গা’র সদস্য মো. নুরুজ্জামান আকন্দ প্রমুখ।
পরে উপস্থিত সকলের কন্ঠ ভোটে ২০ সদস্যের একটি কমিটি গঠন করা। ২ বছর মেয়াদের এ সংগঠনটির লক্ষ্য উদ্দেশ্য হলো “অধিকার আদায়ে আমরা সবাই একসাথে”।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















