নার্সিং ও মিড ওয়াইফারী পেশা নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিড ওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে গাইবান্ধার সাদুল্লাপুরে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ও মিডওয়াইফারী কর্মকতারা।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশে থেকে বক্তব্য রাখেন- সিনিয়র স্টাফ নার্স নুজাহান, রোকসানা আক্তার, হাসনা, রুমা আক্তার, রিনা, ইসমেতার ইভা প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















