সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চিরিরবন্দরে কাবাডি ফাইনাল খেলা 

দিনাজপুরের চিরিরবন্দরে কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বেলতলী জাগরণী সংঘের আয়োজনে কাবাডি ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।

ক্লাবের সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান, আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. ময়েনউদ্দিন শাহ, চিরিরবন্দর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

খেলায় নীলফামারী জেলা কাবাডি দল ৪৭-৩২ পয়েন্টে চিরিরবন্দর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটি পরিচালনা করেন মোরশেদ উল আলম, জালাল হোসেন, নজরুল ইসলাম, সাজেদুর রহমান রুবেল, মাসুদ হোসেন, হাবিবুর রহমান ও শফিক হোসেন।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

চিরিরবন্দরে কাবাডি ফাইনাল খেলা 

প্রকাশের সময়: ০২:৩১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪