আওয়ামী লীগ এদেশের আলেম-ওলামাদেরকে রাজাকার-জঙ্গী তকমা দিয়েছে আর আল্লাহ এই রাজাকারের স্লোগান দিয়েই স্বৈরাচার বানিয়ে দেশ ছাড়া করেছে। আলেমরা হচ্ছে আম্বিয়াদের ওয়ারিশ। আপনাদেরকে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা সকলেই দ্বীন প্রতিষ্ঠার শপথ নিয়ে একত্রিত হই। মহান আল্লাহ আমাদেরকে সফলকাম করবেন। গতকাল ১৬ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগ চিরিররবন্দর উপজেলা শাখার উদ্যোগে দারুল ফালাহ আলিম মাদরাসা অডিটোরিয়ামে আয়োজিত উলামা-মাশায়েখ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দীন মোল্লা উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিরিরবন্দর উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাও. মুহসীন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগেরর জেলা সভাপতি অধ্যক্ষ আফজালুল আনাম, বিজুল দারুল হুদা কামিল মাদরাসার মুহাদ্দিস ড. মো. এনামুল হক, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা ওলামা বিভাগের সম্পাদক মাও. মাজেদুর রহমান এবং অন্যান্যের মধ্যে চিরিরবন্দর উপজেলা আমীর প্রভাষক রাশেদুল হক, সাবেক উপজেলা আমীর লুৎফর রহমান, জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাও. আফছার আলী, তালিমুল কুরআন বিভাগের মাও. খাইরুল ইসলাম, দারুল ফালাহ আলিম মাদরাসার অধ্যক্ষ ইউসুফ আলী, প্রভাষক আফছার আলী খান প্রমূখ বক্তব্য রাখেন। এসময় সমাবেশে উপজেলার বিভিন্ন স্তরের উলামা-মাশায়েখগণ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















