সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন সরকার বাদশা (৫২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ পৌরসভার রামডাকুয়া মহল্লার তিস্তা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন সরকার বাদশা উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের সৈনিক পাড়া এলাকার আব্দুল জলিল সরকারের ছেলে।
বাদশা দীর্ঘদিন থেকে উপজেলা শহরে বসবাস করতেন। এছাড়া তিনি শহরের কাঁঠালতলী মোড়ে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুহুল আমিন বাদশা দুপুরে উপজেলা শহরের বাসা হতে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি বেলকায় যাচ্ছিলেন। তিনি শহরের তিস্তা বাজার এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির একটি ব্যাটারী চালিত ইজিবাইক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুত্বর অসুস্থ হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি তার জানা নেই।
জনপ্রিয়

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশের সময়: ০৯:৩২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪