সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সড়কের পাশ থেকে রমজান আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেলাবাড়ী ইউনিয়নের নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশের ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত রমজান আলী ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী বকশিটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন।
পরিবার ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি বৃদ্ধ রমজান আলী। বুধবার সকালে স্থানীয়রা নয়ারহাট চৌধুরীটারী এলাকায় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বিষয়টি নিশ্চিত  করে বলেন , মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

সুন্দরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

লালমনিরহাটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার 

প্রকাশের সময়: ০২:১৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪