দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা স্কাউটস ও উপজেলা বিজ্ঞান ক্লাবের অফিস উদ্বোধন ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চত্বরে উপজেলা স্কাউটস ও বিজ্ঞান ক্লাবের অফিস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক।
উপজেলা স্কাউটস কমিশনার মাহতাবউদ্দিন সরকারের সভাপতিত্বে এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, আইসিটি অফিসার মাইদুল ইসলাম, স্কাউটস সম্পাদক লুৎফর রহমান, স্কাউটসের সহকারি কমিশনার আলহাজ্ব ইউসুফ আলী, মোরশেদ উল আলম প্রমূখসহ স্কাউটসের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















