রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দুর্গাপূজায় শৃঙ্খলা রক্ষায় সাদুল্লাপুরে প্রস্তুত আনসার-ভিডিপি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় প্রায় ৯১ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে পিসি-এপিসি সহ প্রায় ৪৮০ জন আনসার ও ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন।

এরই নিমিত্তে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওইসব সদস্য বাছাই করা হয়।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- পলাশবাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর আলম, সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন, মনিটরিং শাখার মাঠকর্মী রাধেশ চন্দ্র, উপজেলা প্রশিক্ষক নুরন্নবী মন্ডল ও আনজুয়ারা বেগম।

বাছাই কার্যক্রমে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়ন থেকে আনসার ও ভিডিপির সদস্যরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে থেকে পিসি, এপিসি ও সাধারণ নারী-পুরুষ সদস্য প্রাথমিকভাবে বাছাই করা হয়।

সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোসা. ফজিলা খাতুন ও প্রশিক্ষক নুরন্নবী মন্ডল বলেন, যাতে করে হিন্দুধর্মালম্বী মানুষ শারদীয় দুর্গাপূজা উৎসবমূখর পরিবেশে পালন করতে পারে, সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষায় আমাদের সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

এদিকে, শারদীয় দুর্গাপূজা উৎসব বিষয়ে জানতে চাইলে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এবার ৯১ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সংখ্যা কম-বেশিও হতে পারে। এই উৎসব সুষ্ঠু-শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আমাদের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

দুর্গাপূজায় শৃঙ্খলা রক্ষায় সাদুল্লাপুরে প্রস্তুত আনসার-ভিডিপি

প্রকাশের সময়: ০১:৩৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪