রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে তিস্তার চরে মিলল তরুণীর মরদেহ

লালমনিরহাটে তিস্তার নদীর চরে আটকে থাকা এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীর চরে উজান থেকে ভেসে আসা মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী।
স্থানীয়রা জানান, সকালে কাজ করতে গিয়ে চোরাহা মাদরাসা এলাকায় তিস্তার চরে আটকে থাকা ওই তরুণীর মরদেহ দেখতে পান কৃষকরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তার পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
পুলিশ জানায়, ওই তরুণীর হাত মেহেদি রাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রঙের বোরকা পরিহিত। মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি উজান থেকে ভেসে এসেছে।
আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এরই মধ্যে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।
জনপ্রিয়

লালমনিরহাটে তিস্তার চরে মিলল তরুণীর মরদেহ

প্রকাশের সময়: ০৭:৩৯:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪