বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অজ্ঞাত নারীর

পাবনার সাঁথিয়ায় পাবনা- ঢাকা মহাসড়কের কাশিনাথপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনায় এক অজ্ঞাত মহিলা(৬৫) নিহত হয়েছে। লাশ সাঁথিয়া থানা হিমাগারে রয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
মাধপুর হাইওয়ে থানার এসআই শাহাদত হোসেন জানান, গত ১৮ সেপ্টেম্বর বুধবার রাত ১০ টার দিকে কাশিনাথপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হাইওয়ে রাস্তায় দুর্ঘটনায় অজ্ঞাত মহিলা গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে বেড়া হাসপাতালে ভর্তি করে। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে সে মারা যায়। হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে সাঁথিয়া থানা হিমাগারে রেখেছে। লাশের পরিচয় জানতে বিভিন্ন চেষ্টা চলছে।

প্রকাশের সময়: ০৫:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪