প্রকাশের সময়:
০৭:২৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
১৩
গাইবান্ধা জেলার পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়নে ওয়াশ তথা নিরাপদ পানি, পয়ঃনিস্কাশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করছে এসকেএস ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্প। ফানসা বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত এ প্রকল্পে সম্পৃক্ত আছেন পৌর কাউন্সিলর ও কর্মকর্তা, নারী ফোরামের সদস্য, ওয়াশ মনিটরিং দলের সদস্য, যুব ফোরামের সদস্য, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার এসকেএস ইন্ -এর বালাসী হলরুমে এই প্রকল্পের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে লব্ধ জ্ঞান ও শিখন বিনিময় সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সময়ের সুবিধা-অসুবিধা, কর্মপরিকল্পনা নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা।
সভায় প্রজেক্টের লক্ষ্য-উদ্দেশ্য ও পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার জিল্লুর রহমান ও ছিন্নমূল মহিলা সমিতির নির্বাহী পরিচালক মুর্শিদুর রহমান খাঁন । ২০২৩ সালের জানুয়ারি মাস থেকে গাইবান্ধা জেলার গাইবান্ধা পৌরসভা ও মুক্তিনগর ইউনিয়ন, শ্রীমঙ্গল পৌরসভার হাওর অঞ্চল, বরিশাল সিটি কর্পোরেশনের উপকূলীয় এলাকায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা- এসডিজি’ র ৬ নম্বর লক্ষ্য পূরণে কাজ শুরু করে রাইজিং রাইটস প্রকল্পটি।