রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় চাচাতো ভাইয়ের আঘাতে যুবক খুন

পাবনার সাঁথিয়ায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে সেলিম মোল্লা (৪০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত সেলিম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার ছেলে ও ক্ষেতুপাড়া  ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে।
জানা গেছে, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের হবিবর মোল্লার সাথে তার ভাই সাত্তার মোল্লার র্দীঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার দুপুরে সাত্তারের ছেলে কালাম ও নিজাম বিরোধপূর্ণ জমিতে থাকা বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে থাকে। এসময় হবিবরের ছেলে সেলিম চাচাতো ভাইদের বাঁশ কাটতে বাঁধা দেয়। এ সময় চাচাতো ভাই নিজাম সেলিমকে বুকে লাথি মেরে ফেলে দেয় ও বাঁশ দিয়ে ঘাড়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সেনা ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসে। সংঘাত এড়াতে টহল জোরদার করেছেন। এ ঘটনায় আবুল কালাম, নিজাম উদ্দিন ও মনিরুলকে আটক করেছে পুলিশ।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে সেলিম নামে একজন খুন হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয়

সাঁথিয়ায় চাচাতো ভাইয়ের আঘাতে যুবক খুন

প্রকাশের সময়: ০৯:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪