ভারতে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে রামগিরি মহারাজ কর্তৃক কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে কর্তৃক সমর্থন করার প্রতিবাদে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরের খানসামায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর সেখান থেকে একটি মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ অংশ গ্রহণ করেন।
মিছিলে স্লোগান দেন ‘বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘বিশ্ব নবীর দুশনমনেরা হুশিয়ার সাবধান’, ‘আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা’, ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান’।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা। ভারত সেকুলারিজম নামে অন্য ধর্মের ওপর বারবার আঘাত করতে পারে না।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















