নাটোরে ইসরাত জাহান ইমন নামের এক নারী উপসহকারী কৃষি কর্মকর্তাকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। এরই প্রতিবাদের গাইবান্ধায় মানববন্ধন পালন করা হয়।
শনিবার (২৮ সেপ্টেম্বর) এই কর্মসূচির আয়োজন করে ডিপ্লোমা কৃষিবিদ ইনিষ্টিটিউশন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখা।
গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন- আব্দুল মজিদ, মাহফুজার রহমান, জাহাঙ্গীর আলম রাজু, তানজিমুল হাসান, ইদ্রিস আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, সম্প্রতি নাটোর সদর উপজেলা কৃষি অফিসে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান ইমনকে পিটিয়ে আহত করেছে কৃষক। এ ধরণের আচরণ কোনভাবে মেনে নেওয়া যায় না। হামলাকারীদের বিচারের আওতায় এনে অবিলম্বে গ্রেফতার দাবি করছি।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 


















