রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় নেশা জাতীয় ৭২০ পিস ইনজেকশনসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নেশা জাতীয় ৭২০ পিস ইনজেকশন জব্দ করেছে র‌্যাব। একইসঙ্গে মাহবুব আলম (৫৪) নামের এক মাদক কারবারি গ্রেফতার।

মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলম।

গ্রেফতারকৃত মাহবুব আলম দিনাজপুরের হাকিমপুর থানাধীন রায়ভাগ গ্রামের গিয়াস উদ্দিন মুন্সির ছেলে।

জানা যায়, গতকাল সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গাইবান্ধার গোবিন্দগঞ্জ চারমাথার মোড়ে নূরজাহান কমপ্লেক্সের ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকের সামনে মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে। এসময় নেশা জাতীয় অবৈধ ৭২০ পিস ইনজেকশসহ মাহবুব আলমকে গ্রেফতার করা হয়।

গাইবান্ধা সিনিয়র সহকারী পুলিশ সুপার নূর আলম বলেন, উক্ত ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামি মাহবুব আলমকে এ থানা হস্তান্তর করা হয়।

জনপ্রিয়

গাইবান্ধায় নেশা জাতীয় ৭২০ পিস ইনজেকশনসহ কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৪:৩৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪