বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বিষ ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি: প্রতিকী

পারিবারিক অর্থনৈতিক সংকটের অবস্থা সহ্য করতে না পেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে আফজাল হোসেন (৪৭) নামে এক তিন সন্তানের জনকের মৃত্যু হয়েছে।

নিহত আফজাল হোসেন দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলীবাজার এলাকার মো. ছপিরউদ্দিনের ছেলে।

এ ঘটনাটি ২ অক্টোবর বুধবার সকাল সাড়ে ৮টায় দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলীবাজার এলাকায় ঘটেছে।

জানা গেছে, গত ১ অক্টোবর মঙ্গলবার রাতে আফজাল হোসেন পারিবারিক অর্থনৈতিক সংকটাপন্ন অবস্থা সহ্য করতে না পেরে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট সেবন করে। এ ঘটনা টের পেয়ে পরিবারের লোকজন তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরের দিন গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় তিনি মৃত্যুবরণ করেন।

গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খানসামায় বিষ ট্যাবলেট খেয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময়: ০৪:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪