রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে জামায়াতের সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কাসেম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম ও বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন প্রমূখ।

প্রধান অতিথি বলেন, আল্লাহর জমীনে তাঁর দীন কায়িমের জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা- কর্মীদের আত্মমানবতার সেবায় যথাযথ ভূমিকা রাখতে হবে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে অমুসলিমদের জান-মাল ও সার্বিক নিরাপত্তার জন্য পাহারাদারীর ভূমিকা রাখতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়।

দায়িত্বশীল সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমীর, উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন কর্মপরিষদ এবং টীম সদস্যবৃন্দ সহ ২ শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিরামপুরে জামায়াতের সমাবেশ

প্রকাশের সময়: ০৭:৫৫:১২ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪