সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের রিডিং নিশ্চিতকরণে দিনাজপুরের খানসামা উপজেলায় প্রথমবার ক্লাস্টার পর্যায়ে সেরা পাঠক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ অক্টোবর উপজেলার কাচিনীয়া ক্লাস্টারের আয়োজনে কাচিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রিডিং প্রতিযোগিতায় কাচিনীয়া ক্লাস্টারের ৩৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন করে শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় দলি গুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেরুন জান্নাত প্রথম, চেহেলগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাহাফুজ আল মাহিব দ্বিতীয় এবং ভাবকী কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাদ আহনাফ তৃতীয় স্থান অধিকার করে।
প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এরশাদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজ জেসমিন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, মঞ্জুরুল হক, হোসনে মোবারক, কাজল চন্দ্র রায়, কাচিনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাফিউল ইসলামসহ ওই ক্লাস্টারের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলে দেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















