শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় মাদক-সন্ত্রাসী বিরোধী ফুটবল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের খানসামায় মাদক ও সন্ত্রাসী বিরোধী ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে নিউ পাকেরহাট মর্নিং সান ক্লাবের আয়োজনে নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল এ খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া এবং অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সাঈদ আহম্মেদ সেলিম বুলবুল, শফিকুল আলম, শরিফউদ্দিন সরকার,  মোহাম্মদ আলী সরকার, মোফাজ্জল হোসেন (মোফা), সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধান, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটনসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় কেরাপাড়া তরুণ স্মৃতি সংঘ নীলফামারীকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শহিদুল আর্মি ফুটবল ক্লাব পার্বতীপুর।

প্রকাশের সময়: ১১:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪