বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

Close up image of human hand holding cable

গাইবান্ধার সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে গফুর আলী (৮৫) ও হাফিজার রহমান (৫০) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) জেলার পৃথকস্থানে এই ঘটনা ঘটে।

গফুর আলী সাদুল্লাপুর ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া(আকনপাড়া) গ্রামের মৃত্যু মহর আকন্দের ছেলে ও কোনাপাড়া গ্রামের মৃত মাছিম উল্লার মেয়েজামাই। তিনি কোনাপাড়ায় শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন। আর হাফিজার রহমান পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীরবাজার এলাকায় মোহাম্মদ আলীর ছেলে।

ইদিলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার স্বজনদের বরাত দিয়ে বলেন, ওইসময় গফুর মিয়া তার বাড়ির বাহিরে থাকা বাঁশের সাথে ঝুলানো বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিচ্ছিলেন। এসময় বৈদ্যুতিক তারে আটকে বিদ্যুতায়িত হয়ে মারা যায়।

এদিকে, মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন বলেন, আজ দুপুরের দিকে হাফিজার রহমান তার ঘর মেরামতের করছিলেন। এসময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎ তারে জড়িয়ে পড়েন। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

প্রকাশের সময়: ০৭:৫৭:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪