গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করবেন সৈয়দা ইয়াসমিন সুলতানা।
রোববার (৬ অক্টোবর) রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখার সিনিয়র সহকারী কমিশনার কাজী মোহাম্মদ অনিক ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে সৈয়দা ইয়াসমিন সুলতানা বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা এবং তার নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ। এর আগে সৈয়দা ইয়াসমিন সুলতানা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও ভিপি সেল) হিসেবে কর্মরত ছিলেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















