শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাবনার যুবক ঢাকায় ছিনতাইকারীর হাতে খুন

প্রয়োজনীয় কাজে ঢাকায় এসে ছিনতাইকারীর হাতে খুন হয়েছেন পাবনার এক যুবক। রবিবার (০৬ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরায় এ ঘটনা ঘটে।
নিহত সোহান হোসেন সোহাগ (২৭) পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের কৃষক মো. কোবাদ আলির বড় ছেলে‌।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক ওই যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
নিহত সোহাগের ছোট ভাই শাওন হোসেন জানিয়েছেন, একটি কাজে শনিবার রাতে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন সোহাগ। রবিবার ভোরে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে তাকে রাস্তায় ফেলে রেখে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি কাছাকাছি হাসপাতালে নেয়। পরে সেখান থেকে সকাল পৌনে ৬টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

পাবনার যুবক ঢাকায় ছিনতাইকারীর হাতে খুন

প্রকাশের সময়: ০৪:১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪