বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পূজামণ্ডপে ৫৮৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন স্থানে শুরু হয়েছে। এ বছর উপজেলায় মোট ৯৫ টি পূজা মণ্ডপের শৃঙ্খলা রক্ষায় ৫৮৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) সাদুল্লাপুর আনসার ও ভিডিপি কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

সাদুল্লাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বলা হয়- আজ বুধবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে রসলুপরে ১০, নলডাঙ্গা ৮, দামোদরপুর ১১, জামালপুরে ৬, ফরিদপুরে ১০, ধাপেরহাটে ৭, ইদিলপুরে ২, ভাতগ্রামে ৫, বনগ্রাম ১৬, কামারপাড়ায় ১৩ ও খোর্দ্দকোমরপুর ইউনিয়নে ৭টি দুর্গা পূজা মণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক আনসার ও ভিডিপি সদস্যের পাশাপাশি পুলিশও মোতায়েন করা হয়েছে। এ বছরে পূজামণ্ডপে এবং আশেপাশে সিসি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। বুধবার দুর্গোৎসব চলাকালে পূজামণ্ডপ পরিদর্শনে দেখা গেছে- সাদুল্লাপুর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক নুরন্নবী মন্ডলকে। তিনি বিভিন্ন মণ্ডপে গিয়ে গিয়ে তার সদস্যদের তদারকি করছেন।

প্রশিক্ষক নুরন্নবী মন্ডল বলেন, প্রত্যেকটির অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে ৮ জন, গুরুত্বপূর্ণ  ও সাধারণ মণ্ডপে ৬ জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। শারদীয় দুর্গাপূজা যাতে করে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

প্রকাশের সময়: ০৬:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪