শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শমেস উদ্দীন বাবু (৫৫) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শমেস উদ্দীন বাবু বামনডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি। তিনি একই ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান আলী মণ্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করা হয়। এসময় বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গ্রেফতার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় জড়িত। এ ঘটনায় গত ২৬ আগষ্ট সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হয় বলেও জানান এই কর্মকর্তা।
এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর আ.লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগষ্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আ.লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যহতি নিয়ে সেসময় একটি ঘোষণা পত্রেও স্বাক্ষর করেন তিনি।

প্রকাশের সময়: ০২:২৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪