শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলাগাছী বাজারে মা-বাবার দোয়া ট্রেডার্স বীজ ও কীটনাশক নামের এক ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পাপুল সরকারের দাবি।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ অক্টোবর) পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এই ব্যবসার পাশাপাশি সাংবাদিকতা করেন ক্ষতিগ্রস্ত এই পাপুল সরকার।

এর আগে বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাত ১২ টার দিকে হঠাৎ করে ওই প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় পলাশবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দোকানটি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা সাংবাদিক শাহআলম সরকার, উপদেষ্টা ফেরদৌস মিয়া, সদস্য আব্দুল মতিন, ওমর ফারুকসহ আরও অনেকে।

মেসার্স মা বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী পাপুল সরকার জানান- বুধবার রাত ১০ টা ৪০ মিনিটে দোকান বন্ধ করে গাইবান্ধার বাসায় ফিরেন। পরে পাশের ফলের দোকানদারসহ বেশ কয়েকজন ব্যবসায়ী রাত ১২ টার সময় তার দোকানে আগুন লাগার বিষয়টি ফোনে জানায়।

এ ঘটনায় ফলের দোকানদার জিল্লু মিয়া বলেন- প্রতিদিনের মত আমি দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় দেখি পাপুলের দোকানের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছে ও ধোঁয়া বের হচ্ছে। পরে আশেপাশের লোকজনসহ বাজারে গিয়ে মানুষজনকে ডাকাডাকি করে নিয়ে এসে দোকানের সার্টার ভেঙে বালি, পানি ও পাশের দোকানের অগ্নি নিবারক গ্যাস দিয়ে আমরা আগুন নিভাতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধরণা।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত পাপুল সরকার বলেন- আমি কয়েকটি কোম্পানির পরিবেশক। গতকালও আমি কয়েকটি কোম্পানির কাছ থেকে প্রায় ১৪ লাখ টাকার কিটনাশক, ও অন্যান্য মালামাল ক্রয় করেছি। আমার দোকানের কীটনাশক, সার, ওষুধ, ম্যামো প্রয়োজনীয় কাগজপাতিসহ সবমিলিয়ে আমার প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমার ব্যবসা ছাড়া আর কিছু নেই আমি এখন সর্বশান্ত প্রায় নিঃশ্ব।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রু বলেন, মা-বাবার দোয়া ট্রেডার্সে অগ্নিকাণ্ডের ঘটনায় থানা একটি সাধারণ ডায়েরি হয়েছে।

জনপ্রিয়

পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

প্রকাশের সময়: ০৭:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪