শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পূজামণ্ডপে বিএনপি নেতার আর্থিক অনুদান  

সারা দেশের ন্যায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সনাতন ধর্মালম্বীদের শুরু হয়েছে দুর্গোৎসব। এ দুর্গোৎসবে শান্তি-সম্প্রীতি বজায় রাখতে এখানকার দুর্গা পূজামণ্ডপ গুলো পরিদর্শন করছেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক।

গতকাল বৃহস্পতিবার থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনসহ আর্থিক অনুদান দিয়েছেন তিনি। এসময় পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন। এতে মণ্ডপের দায়িত্বশীল ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সঙ্গে মতবিনিময় করেন তিনি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের শান্তি শৃঙ্খলাসহ নানা বিষয়ে খোঁজখবর নিয়েছেন রফিকুল ইসলাম রফিক। এরই মধ্যে তার হাতে আর্থিক অনুদান পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন পুজামণ্ডপ কমিটির সদস্যরা।

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক বলেন-  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাদুল্লাপুরের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। একইসঙ্গে আর্থিক সহযোগিতাও করছি।

রফিকুল ইসলাম রফিক আরও বলেন, ইতোমধ্যে ৭ টি মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় আরও আর্থিক অনুদান প্রদান করা হবে। যাতে করে  উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পূজামণ্ডপে বিএনপি নেতার আর্থিক অনুদান  

প্রকাশের সময়: ০১:১৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪